Monday , 10 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন সেবা চালু

প্রতিবেদক
Newsdesk
March 10, 2025 8:46 pm

নিজস্ব প্রতিবেদক :

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্তা, যৌন হয়রানির বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে হটলাইন-সেবা চালু করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। দেশের যে কোনো স্থানে এমন ঘটনা ঘটলে এ হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে।

সোমবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি ইনামুল হক সাগর।

হটলাইন নম্বরগুলো হলো: ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২। এগুলো দিনরাত ২৪ ঘণ্টা চালু থাকবে।

এ ছাড়া, সাইবার অপরাধের শিকার নারীদের আইনি সেবা ও সুরক্ষা দিতে “পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন” ফেসবুক পেজ আগের মতোই চালু রয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনের আগে বিচার ও জুলাই সনদ বাস্তবায়ন চায় এনসিপি

নির্বাচনকে কেন্দ্র করে তেমন কোন সংঘাত হয়নি : হানিফ

২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

রাঙ্গামাটির সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন পার্বত্য উপদেষ্টার

রাজশাহী বিশ্ববিদ্যালয় গভীর রাতে গালিগালাজ ও মারধর করে আবাসিক ছাত্রকে বের করে দিল ছাত্রলীগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় গভীর রাতে গালিগালাজ ও মারধর করে আবাসিক ছাত্রকে বের করে দিল ছাত্রলীগ

বাংলাদেশের ঐতিহাসিক জয় দক্ষিণ আফ্রিকার মাটিতে

বাংলাদেশের ঐতিহাসিক জয় দক্ষিণ আফ্রিকার মাটিতে

কক্সবাজারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৮

সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, ক্রীড়াঙ্গন বড় উদাহরণ: মির্জা ফখরুল

কাল কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচন : চেয়ারম্যানসহ ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন

এনামুল হকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা