Tuesday , 28 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

প্রতিবেদক
Newsdesk
July 28, 2026 3:25 pm

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ থেকে প্রাইভেটকারে ইয়াবা পাচারের সময় বিজিবির চেকপোস্টে ১ লাখ ৬ হাজার পিস ইয়াবাসহ এক চালককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আটক ব্যক্তি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পরানিপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসমাইলের ছেলে মো. সাইফুল ইসলাম খোকন (৩৬)।

বিজিবি অধিনায়ক জানান, সোমবার (২৭ জুলাই) রাতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় গাড়ির সামনের বাম্পারের ভেতরে অভিনব কৌশলে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই গাড়ির চালককে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক জানিয়েছেন, তিনি টেকনাফ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তি, উদ্ধার হওয়া ইয়াবা এবং ব্যবহৃত প্রাইভেটকারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ঈদের ছুটিতে বিশেষ এলাকায় ব্যাংক খোলা ৩ দিন

সুষ্ঠু নির্বাচন হলে আল্লাহ ছাড়া বিএনপিকে কেউ রুখতে পারবে না: ফারুক

এসআইদের অব্যাহতিতে রাজনৈতিক কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের পূর্ণপ্রস্তুতি মে-জুনের মধ্যেই: বিএনপিকে ইসি

১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন

নাটের গুরু মার্কিনীরা। বাংলাদেশেকে সিদ্ধান্ত দিবে ভারত এবং মার্কিনীরা।

নাটের গুরু মার্কিনীরা। বাংলাদেশেকে সিদ্ধান্ত দিবে ভারত এবং মার্কিনীরা।

অভিনেত্রী শাওন-ডিবি হারুনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতিসংঘের প্রতিবেদন স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৩৮.৬ শতাংশ বাংলাদেশির

মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিমানের ফ্লাইটে বোমা থাকার ভুয়া খবরের নেপথ্যে ‘পরকীয়া’: র‍্যাব