শনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

এনামুল হকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

বিসিবির সভাপতি হওয়ার পরেই ফারুক আহমেদ জানিয়েছিলেন, এবার নতুন আঙ্গিকে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল। তবে বিপিএলের ১১তম আসর শুরুর পর দেখা গেলো উল্টো চিত্র। খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে ফ্র্যাঞ্চাইজিগুলো যে নাটকের মঞ্চায়ন করেছে, তা ছাড়িয়ে গেছে আগের সব আসরকে। তার উপর স্পট ফিক্সিং নিয়েও উঠেছে অভিযোগ।

বিপিএলের ১১তম আসর শুরুর পর থেকেই স্পট ফিক্সিং নিয়ে হচ্ছে নানা কানাঘুষা। ইতোমধ্যে তদন্তে নেমেছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ। সন্দেহের তালিকায় আছেন যে কজন ক্রিকেটার, তাদের একজন দুর্বার রাজশাহীর ব্যাটার এনামুল হক বিজয়। যার কারণে তার দেশত্যাগে দেয়া হয়েছে নিষেধাজ্ঞাও।

এনামুল হক বিজয়কে নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে তদন্ত। অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তির মুখোমুখি হবেন তিনি। তার আগে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এ ক্রিকেটারকে।

বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে তাকে যেন দেশ ছাড়তে না দেয়া হয়। এ ব‍্যাপারে সংশ্লিষ্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ‘এনামুল হকের ব‍্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেয়া হয়েছে। সে মতে ব‍্যবস্থা গ্রহণও করা হয়েছে।’

তবে দুর্নীতি দমন বিভাগের তদন্তে দোষী প্রমাণিত না হলে তুলে নেয়া হবে বিজয়কে দেয়া নিষেধাজ্ঞা।

বিপিএলের চলতি আসরে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বিজয়। ১২ ম্যাচে ৩৯.২০ গড়ে ৩৯২ রান করেছেন তিনি। যেখানে দুই ফিফটির সঙ্গে আছে একটি সেঞ্চুরির ইনিংস।

এদিকে শুধু বিজয়-ই নন, রাজশাহীর একাধিক ক্রিকেটারকে ঘিরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আছে। এর বাইরে আরও তিন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর নজরদারি করছে দুর্নীতি দমন বিভাগ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জার্মানিতে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত

উপস্থাপিকা আপনি আওয়ামীলীগের একজন বড় সাপোর্টার।ইকবালের বিষয়ে আওয়ামীলীগ বিব্রত কেন

উপস্থাপিকা আপনি আওয়ামীলীগের একজন বড় সাপোর্টার।ইকবালের বিষয়ে আওয়ামীলীগ বিব্রত কেন

দুর্নীতির অভিযোগ : স্ত্রীসহ এস আলম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুকরণীয় রাজনীতিবিদ: পররাষ্ট্রমন্ত্রী

নিহত ফায়ার ফাইটার নয়নের বাড়িতে শোকের মাতম, দিশেহারা মা-বাবা

ওয়াজের মাধ্যমে জঙ্গিবাদ বাদ ছড়ানো অপরাধ। হলি আর্টিজানে কি হয়েছে?

ওয়াজের মাধ্যমে জঙ্গিবাদ বাদ ছড়ানো অপরাধ। হলি আর্টিজানে কি হয়েছে?

বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে কাজ করতে আনসার সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

ষড়যন্ত্র রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে: ফারুক

জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলের দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব