Tuesday , 20 May 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন সাধারণ সম্পাদক জুয়েল

প্রতিবেদক
Newsdesk
May 20, 2025 6:07 pm

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ আট বছর পর ৩৪তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এডিসি মহিউদ্দীন আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তেজগাঁও বিভাগের এডিসি মো. জুয়েল রানা। সম্প্রতি রাজধানীর অফিসার্স ক্লাবে অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায়, পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান, সহ-সভাপতি ডিএমপির এডিসি মো. সুমন মিয়া, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, বিএম শাহরিয়ার আব্দুল্লাহ বিন ফরিদ, ডিএমপির এডিসি মো. সুমন রেজা এবং অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির।

সিনিয়র যুগ্ম-সম্পাদক হয়েছেন ডিএমপির এডিসি মোহসীন আল মুরাদ। যুগ্ম-সম্পাদক হিসেবে রয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন, ডিএমপির এডিসি মো. নাজমুল হাসান, জুয়েল ইমরান এবং পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার আরিফা আশরাফ পিংকি।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপির এডিসি কাজী আবু সাইদ, কোষাধ্যক্ষ মো. মাহমুদুল হাসান চৌধুরী এবং দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম তরফদার।

নতুন কমিটির সভাপতি মহিউদ্দীন আহমেদ জানান, “এই কমিটি ‘জুলাই স্পিরিট’ ধারণ করে দেশের আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে কাজ করবে।” সিনিয়র সহ-সভাপতি মো. খলিলুর রহমান বলেন, “আমাদের লক্ষ্য হলো একটি ন্যায়ানুগ সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা পালন।” সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা বলেন, “বাংলাদেশে পুলিশকে মানুষের নিরাপদ আশ্রয়স্থল বানানোই আমাদের লক্ষ্য।”

সভায় উপস্থিত সদস্য ও অনলাইনে যুক্ত অন্য সদস্যদের আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয় যে, নবনির্বাচিত কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ আটক

৬ মামলায় স্থায়ী জামিন পেলেন মোসাদ্দেক আলী ফালু

সমুদ্র উপকূল নিরাপত্তায় বিগত ৬ মাসের সাফল্য তুলে ধরলো কোস্ট গার্ড

পিলখানা হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ১৫ জনকে ডেকেছে কমিশন

সাতক্ষীরার ৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে সব লন্ডভন্ড

চীন বাংলাদেশকে কৃষি ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা করবে: সফররত চীনা বাণিজ্যমন্ত্রী

সরকার পতনের পরের তিনদিন অনেকেই সীমান্ত দিয়ে পালিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কক্সবাজারে সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩

ভারতকে হারিয়ে সাফের ফাইনালে বাংলার মেয়েরা

হঠকারিতা, ফ্যাসিবাদ কারো জন্য কল্যাণকর নয়: জামায়াত আ‌মির