Wednesday , 5 June 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বন্যাকবলিত অঞ্চলের এইচএসসি পরীক্ষা পরে নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
June 5, 2024 6:43 pm


নিজস্ব প্রতিবেদক :

যেসব অঞ্চলে বন্যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে সেসব অঞ্চলে এইচএসসি ও সমমানের পরীক্ষা পরে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

আজ বুধবার সচিবালয়ে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

সিলেটে চলমান বন্যা পরিস্থিতি ও সেখানে পরীক্ষা নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালীন আবহাওয়ার যে পূর্বাভাস আছে, আমাদের বিভিন্ন নদীর পানি সীমা ঊর্ধ্বমুখী, সেখানে বিপৎসীমা অতিক্রম করছে, সেটা নিয়ে এরই মধ্যে আমরা অবগত। যেসব কেন্দ্র এবং অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি মাথায় রেখে আমরা এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছি।

তিনি বলেন, যে অঞ্চলগুলোতে বন্যা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়া সম্ভাবনা আছে। সেখানে পরীক্ষা নেওয়া হবে না প্রাথমিকভাবে। পরে সেই পরীক্ষাগুলা নেওয়ার জন্য আমাদের যথাযথ প্রস্তুতি আছে।

মন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি এখনো পর্যবেক্ষণ করছি। আশা করছি আমাদের পক্ষে পরীক্ষা নেওয়া সম্ভব হবে। পরীক্ষার্থীদের সুবিধাটা সবচেয়ে বেশি আমাদের কাছে মুখ্য। আমরা চাই না পরীক্ষার্থীরা ভোগান্তির মধ্যে পড়ে তাদের কাঙ্ক্ষিত ফলাফল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা মাহমুদুল গ্রেফতার

কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, জিম্মি ৪ জেলে উদ্ধার

আতঙ্কে হল ছাড়ছেন ঢাবি শিক্ষার্থীরা

দেশের সংকটময় মুর্হুতে নিরলসভাবে কাজ করে আনসার বাহিনী

‘হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা মাসুদুর রহমান গ্রেপ্তার

২ মাসের জন্য ছিটকে গেলেন ব্রাজিলিয়ান তারকা!

বঙ্গবন্ধুর ডাকে পুলিশ সদস্যরা প্রতিরোধ গড়ে তুলেছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক: মির্জা ফখরুল

ঢাবির ‘ঘ’ ইউনিট বাতিল হচ্ছে না, তিন অনুষদকে একীভূত করার চিন্তা

ঢাবির ‘ঘ’ ইউনিট বাতিল হচ্ছে না, তিন অনুষদকে একীভূত করার চিন্তা

মাইনাস-টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না: খসরু