Tuesday , 24 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা মাহমুদুল গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
December 24, 2024 5:37 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. ইমরুল কায়েস ফয়সাল (২৯) নামের এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে আসামি মাহমুদুল হাসানকে (৩১) গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

পুলিশ জানায়, গত ১৯ জুলাই বিকেলে মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ইমরুল। ওই সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এতে গুলিবিদ্ধ হন ইমরুল। পরে তিনি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গত ২৬ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় মামলা করেন।

ডিবি জানায়, মামলা তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ফার্মগেট এলাকা থেকে আসামি মাহমুদুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

 

 

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

উপজেলা নির্বাচন উন্মুক্ত, কোনো সংঘাত চাই না: প্রধানমন্ত্রী

টিএসসিতে নামাজের স্থানে তালা, ছেলে-মেয়ে কেউই নামাজ পড়তে পারবে না

টিএসসিতে নামাজের স্থানে তালা, ছেলে-মেয়ে কেউই নামাজ পড়তে পারবে না

আখেরি মোনাজাতে মধ্যরাত থেকে বন্ধ গণপরিবহন : জিএমপি কমিশনার

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় শিশুসহ নিহত ২, আহত ৩

বাংলাদেশের বাড়তি ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল

জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

গাজীপুরে দগ্ধ আরও একজনের মৃত্যু

পাথরঘাটা উপজেলা এলজিইডি’র প্রকৌশলী সমীরন মন্ডলের ঘুসকাণ্ডে বরগুনার ঘুটাবাছা-কালমেঘা সড়ক প্রকল্পে অনিয়ম