রবিবার , ২৪ আগস্ট ২০২৫ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রাস্তা নির্মাণের ব্যয় কমাতে হবে : সড়ক উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৪, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি :

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আশেপাশের দেশের তুলনায় বাংলাদেশের রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি, এগুলো কমাতে হবে। রাস্তাঘাট দুর্নীতির একটা বড় ক্ষেত্র। এই দুর্নীতি কমালে এবং দেশের প্রকৌশলীরা যদি দেখেন, তাহলে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত রাস্তা নির্মাণের ব্যয় কমানো সম্ভব। সড়কের ওপর নির্ভরতা কমাতে হবে। অন্যান্য যেসব যাতায়াতের মাধ্যম আছে—রেলপথ, নদীপথ এবং বিমান—এসবের ব্যবহার বাড়াতে হবে।

রোববার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় ১৮ কিলোমিটার ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, ঢাকা শহরে এ ধরনের বাইপাস করতে হবে, যাতে বড় শহরকে যানজট থেকে মুক্ত করতে পারি। সড়ক নির্মাণের ব্যয় কমাতে হবে এবং প্রযুক্তিও পরিবর্তন করতে হবে, যাতে বছর বছর রাস্তা খারাপ না হয়ে যায়। এখানে চীনের ঠিকাদার কাজ করছে।

তিনি আরও বলেন, অন্যান্য যে যাতায়াতের মাধ্যম আছে যেমন—নদীপথে যাতায়াত, রেলওয়ে যাতায়াত ও বিমানে যাতায়াত—এগুলোকে অবহেলা করেছি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে এখন উদ্যোগ নিয়েছি। মাল্টি-লেভেল প্ল্যান আমরা করছি। এই প্ল্যানের মধ্যে আমরা সবকিছু একত্রে দেখব—সড়কপথ, রেলপথ ও নদীপথ। যেখানে যেটা উপযুক্ত, সেখানে সেটার উপর জোর দেব।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান ও গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন। এছাড়াও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর মোল্লা বাড়ি বস্তিতে আগুনে দুজনের মৃত্যু

কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা ৩ দিনের রিমান্ডে

৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করল সরকার

চলতি বছরে হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল

৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ, নাসা গ্রুপের নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা

জাতীয় জীবনে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের তাৎপর্য অপরিসীম : তারেক রহমান

পিএফআই ও ধানমন্ডি সিকিউরিটিজের পর্ষদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

শিরোপা নয়, বাটলারের ‘নজর’ মেয়েদের ভবিষ্যতে