বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কুষ্টিয়ার ঘটনা ‘মব’ নয়, এটি পরিকল্পিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ১৫, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

কুষ্টিয়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন ‘মব’ নয়, বরং এটি একটি পরিকল্পিত ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ বুধবার দুপুরে সচিবালয়ের এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

এ সময় তথ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সংঘটিত মব সহিংসতার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এছাড়া নারী হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সেল গঠনের ঘোষণাও দেন তিনি।

সম্প্রতি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক দরবার শরিফে হামলা করে স্থানীয়রা। দরবার শরিফ ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি পীর শামীম আল জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যা করা হয়।

এই ঘটনাকে পূর্বপরিকল্পিত বলছে সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে ঘটে যাওয়া সহিংসতার ঘটনাগুলো তদন্তের করা হবে। এছাড়া হাম প্রতিরোধে বিগত সরকারের গাফিলতি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’

জ্বালানি তেল নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, এপ্রিলে দাম বাড়ছে না, তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দীর্ঘায়িত হলে দাম সমন্বয়ের প্রয়োজন হতে পারে।

তিনি বলেন, খাল খনন কর্মসূচিতে অতিদরিদ্রদের সম্পৃক্ত করা হচ্ছে। এ ছাড়া ভূমিকম্প প্রস্তুতিতে টাস্কফোর্স গঠন এবং জলমহালে নতুন আইন প্রণয়নের কথাও জানান উপদেষ্টা।

 

 

সর্বশেষ - রাজনীতি