Sunday , 17 November 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

হাজারীবাগের গণকটুলি সিটি কলোনী এলাকায় যৌথবাহিনীর অভিযান: আটক ১৫

প্রতিবেদক
Newsdesk
November 17, 2024 8:35 pm

নিজস্ব প্রতিবেদক :

আইএসপিআর জানায়, রোববার বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্বে গোপন তথ্যর ভিত্তিতে হাজারীবাগের গণকটুলি সিটি কলোনী এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচলনা করে ১৫ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের তল্লাশি অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিম কার্ড এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। অভিযানের পর উদ্ধার হওয়া সরঞ্জামাদিসহ গ্রেফতারকৃতদের পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বশেষ - রাজনীতি