শনিবার , ২১ জুন ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার কারাগারে

প্রতিবেদক
Newsdesk
জুন ২১, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় শাহিনুর বেগম হত্যা মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি) মো. ইকবাল বাহারক কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে হত্যায় জড়িত আছে কি না তদন্তের স্বার্থে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামি পক্ষে আইনজীবী কারাগারে পাঠানোর বিরোধিতা করে জামিন আবেদন করেন। আদালত সবদিক বিবেচনা করে আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মো. ইকবাল বাহারকে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ইকবাল বাহার সর্বশেষ রাজধানীর রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

পরে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টিঅ্যান্ডআইএমে বদলি করা হয়। ২০১৯ সালে সেখান থেকে তিনি অবসরে যান।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মিয়ানমারের বাস্তুচ্যুত মানুষকে ফেরত পাঠানোই একমাত্র সমাধান: পররাষ্ট্রমন্ত্রী

উদ্ভট কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে সরকার : রিজভী

ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বই নিয়ে সতর্ক থাকবে পুলিশ

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

এক্সিম ব্যাংকের পর্ষদ পুনর্গঠন, বাদ নজরুল ইসলাম

প্রবল তুষারঝড়ে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র, দুই হাজার ফ্লাইট বাতিল

চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : রাষ্ট্রদূত

মিরপুরে প্রকাশ্যে ২২ লাখ টাকা ডাকাতি: অস্ত্রসহ ৬ জেলা থেকে গ্রেপ্তার ৬

সড়ক উন্নয়নের নামে অর্থ লোপাট : বাড়ছে দুর্ভোগলোপাটচক্রের হোতা সেলিম, মতিউর

অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু আর নেই