সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

হাসিনাকে ফেরাতে ভারতে চিঠি দিবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১৭, ২০২৫ ১১:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনতে ভারতের কাছে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “শেখ হাসিনাকে ফেরত আনার জন্য ভারতকে অবশ্যই চিঠি পাঠাবে ঢাকা। আজ রাতেই বা আগামীকাল সকালে চিঠি যাবে।”

ভারত এ বিষয়ে কোনো উত্তর না দিলে সরকারের অবস্থান কী হবে জানতে চাইলে তিনি বলেন, “এখনই মন্তব্য করব না।” নিরাপত্তা উপদেষ্টার আসন্ন দিল্লি সফরে এ বিষয়টি আলোচনায় উঠবে কিনা সে প্রসঙ্গেও তিনি কোনো মন্তব্য করতে চাননি।

এদিকে এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আশ্রয় দেয়া কোনো দেশের জন্যই অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই দেশের বিদ্যমান প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত এই দুই আসামিকে বাংলাদেশে ফিরিয়ে দেয়া ভারতের জন্য “অবশ্য পালনীয় দায়িত্ব”।

এর আগে সোমবার দুপুরে সচিবালয়ে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “শেখ হাসিনাকে ফেরত দেয়ার জন্য ভারতের কাছে আবারও চিঠি দেয়া হবে। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেয়া অব্যাহত রাখে, সেটা বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের বিরুদ্ধে শত্রুতা এবং নিন্দনীয় আচরণ বলে বিবেচিত হবে।”

প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। মামলার দ্বিতীয় নম্বর অভিযোগে তাকে ফাঁসির আদেশ এবং প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়।

একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেন আদালত। আর রাজসাক্ষী হিসেবে সত্য উদ্ঘাটনে সহায়তার কারণে সাবেক আইজিপি চৌধুরী মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

কোরবানির পশু জোরপূর্বক নামিয়ে নিলে কঠোর ব্যবস্থা : ডিএমপি কমিশনার

‘আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রভাবশালী দেশের সংসদে বাংলাদেশকে ভুলভাবে তুলে ধরা হয়েছে’

গুজব রটিয়ে কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে: বিজিএমইএ

সীমান্তে অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিষয়ে ভারতের সাথে আলোচনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনে আল জাজিরার সম্প্রচার বন্ধ

নারায়ণগঞ্জে বিএনপি জোট প্রার্থীর বিরুদ্ধে কোটি টাকার মানহানির মামলা

সরকার পতন হলো, কিন্তু বাড়ি ফেরা হলো না সোহেলের

জুলাই হত্যাকাণ্ডে জড়িতরা কীভাবে পালালো, সেটিও বিচারের আওতায় আনার তাগিদ পরিবেশ উপদেষ্টার

আনারের মৃত্যুর রহস্য উদঘাটনে দুই দেশ একযোগে কাজ করছে: পররাষ্ট্রমন্ত্রী