Wednesday , 9 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
Newsdesk
October 9, 2024 11:26 pm

ডেস্ক রিপোর্ট :

দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, নিরাপত্তা ও রোহিঙ্গাদের সঙ্গে সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার স্থানীয় সময় স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ম্যাথিউ মিলার বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন এবং এসব বিষয়ে অগ্রগতি বজায় রাখার জন্য অব্যাহত সম্পৃক্ততার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

যুক্তরাষ্ট্র অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, নিরাপত্তা ও রোহিঙ্গাদের সঙ্গে সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংকালে বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন এবং এসব বিষয়ে অগ্রগতি বজায় রাখার জন্য অব্যাহত সম্পৃক্ততার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, নিরাপত্তা ও রোহিঙ্গাদের নিয়ে দেশের চ্যালেঞ্জ বিবেচনা করে বাইডেন প্রশাসন কিভাবে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে বিবেচনা করছে একজন সাংবাদিক তা জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন। মিলার জবাবে বলেন, আমরা এসব প্রশ্নে বাংলাদেশ সরকারের সাথে কাজ চালিয়ে যাচ্ছি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলার সময় প্রেসিডেন্ট জো বাইডেন এবং সেক্রেটারি অব স্টেট ব্লিঙ্কেনের সঙ্গে পৃথক বৈঠক করেন। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা সমাধানের উপর আলোকপাত করা হয়।

প্রেসিডেন্ট বাইডেন ও প্রধান উপদেষ্টা ইউনূস উভয়ই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের সঙ্গে জনগণের মধ্যে গভীর সস্পর্কের ওপর জোর দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অংশীদারিত্ব জোরদার করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মিথ্যা মামলায় মৃত ব্যক্তিকেও সাজা দেয়া হচ্ছে: রিজভী

অসহযোগের ঘোষণাকারীদের গ্রেপ্তার করতে হবে : কামরুল ইসলাম

আ.লীগের নৃশংসতা হানাদার বাহিনীকেও হার মানিয়েছে: আইন উপদেষ্টা

মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে টেকনাফে ৬১ রোহিঙ্গা উদ্ধার, আটক ৫

পিয়াসা এবং মৌকে গ্রেপ্তারের হোতা এবিএম মোকাম্মেল হক

পিয়াসা এবং মৌকে গ্রেপ্তারের হোতা এবিএম মোকাম্মেল হক

সারা দেশে যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

জ্বালানি তেলের দাম কামানোর সুযোগ রয়েছে: বিপিসি চেয়ারম্যান

১৮ বছরে পাহাড়ধসে ৩১২ জনের মৃত্যু : কক্সবাজারের ৫১ পাহাড়ে ২২ হাজার বসতি

এপ্রিলের শেষ সপ্তাহ থেকে উপজেলা নির্বাচন

হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় গেলেন খালেদা জিয়া