বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ৩৪৮৭

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২৮, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগের উল্লেখ করে ৪৭ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তা ছাড়া নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। আজ বৃহস্পতিবার বিকেলে সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

এ দিকে গতকাল বুধবার ৪৬ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল নতুন করে প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন।

গত ৯ মে ৪৬ তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন। সরকার পতনের পর গত ১৮ নভেম্বর পিএসসির নতুন কমিশনের সদস্যরা আগে উত্তীর্ণদের সঙ্গে সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে লিখিত পরীক্ষায় সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। সম্ভাব্য বৈষম্য দূর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় পিএসসি।

এরও আগে গত রোববার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান বলেন, ৪৭ তম বিসিএস একেবারে নতুন। এটি দেওয়ার জন্য তারা প্রস্তুত। এটি এখন বিজ্ঞপ্তি জারির পর্যায়ে আছে। পুনর্গঠিত পিএসসি প্রথম বিজ্ঞপ্তি দিলে এটি দেবে। ক্যাডার পদ ছাড়া এই বিসিএসের মাধ্যমে নন-ক্যাডারে ৩২৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গুম শব্দটিকে চিরদিনের মতো বিদায় করতে হবে: রিজওয়ানা হাসান

পেঁয়াজ-মুরগি-ডিমের দাম বেড়েছে, স্বস্তি নেই কাঁচাবাজারে

যেতে না পারা প্রায় ৮ হাজার কর্মী মালয়েশিয়া যাবে শিগগিরই: আসিফ নজরুল

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন ভুটানের রাজা

থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বলবৎ

মেসির পর্যায়ে পৌঁছানো অসম্ভব : ইয়ামাল

পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

একুশে ফেব্রুয়ারি জঙ্গি হামলা হুমকি নেই : ডিএমপি কমিশনার

চলছে অবরোধের তৃতীয় দিন, সতর্ক অবস্থানে পুলিশ

৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন না দেয়ায় সংবিধান লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা: মাহবুব উদ্দিন খোকন