শুক্রবার , ৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৯:৫০ অপরাহ্ণ


মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নিরব আহমেদ (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে শ্রীনগর উপজেলার কামারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিরব লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী বলে জানা গেছে। সে শ্রীনগর উপজেলার মধ্য কামারগাঁও এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন ওই বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে উত্যক্ত করে কয়েকজন যুবক। এ সময় নিহত নিরব ও তার সহপাঠীরা ঘটনার প্রতিবাদ করে।

এ ঘটনার জের ধরে শুক্রবার বিকালে শ্রীনগর উপজেলার কামারগাঁও এলাকায় আড্ডা দেওয়ার সময় নিরব ও তার সহপাঠীদের উপর অতর্কিত হামলা চালায় ইভটিজিংকারীরা।

এ সময় নিরবকে ধারালো ছুরি দিয়ে মাথা ও পিঠে আঘাত করে ইভটিজিংকারী প্রতিপক্ষরা।

পরে স্থানীয়রা নিরবকে গুরুতর আহত অবস্থায় শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন।

এসব তথ্য নিশ্চিত করে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসলাম খান জানান, ইভটিজিংয়ের ঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষ নিরবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

বিশ্ব ইজতেমার মাঠে আসছেন মুসল্লিরা, চলছে শেষ সময়ের প্রস্তুতি

দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরেই নির্বাচন: প্রেস সচিব

জুলাই ঘোষণাপত্রের জন্য অংশীজনদের অভিমত নিচ্ছে সরকার : প্রেস উইং

সুন্নতে খতনায় আহনাফের মৃত্যু, জেএস ডায়াগনস্টিক সিলগালা

কারখানা খুলে দিয়ে বেক্সিমকোর ৪২ হাজার কর্মীর চাকরি রক্ষার দাবি

নন-ক্যাডার সহকারী সচিব হলেন ৫৯ কর্মকর্তা

রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা

মিটফোর্ডে সোহাগ হত্যা: নেত্রকোনা থেকে দুই আসামি গ্রেফতার

কক্সবাজারে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৪