Thursday , 19 December 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কিডনি রোগীর চিকিৎসা আর আইফোন কিনতে ডাকাতির চেষ্টা: পুলিশ

প্রতিবেদক
Newsdesk
December 19, 2024 10:06 pm

নিজস্ব প্রতিবেদক :

ডাকাতির উদ্দেশে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের একটি শাখায় ঢুকে পড়া তিনজন আত্মসমর্পণ করেছেন। তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। তারা এক কিডনি রোগীকে সাহায্য করার জন্য ডাকাতি করতে যান বলে জানায় পুলিশ।

আত্মসমর্পণকারীরা হলেন, মো. লিয়ন মোল্লা নিরব (২২), মো: আরাফাত (১৬) ও সিফাত (১৬) তিনজনই স্থানীয় বাসিন্দা। নিরবের কাছে পাওয়া ড্রাইভিং লাইসেন্স থেকে জানা যায়, তার নিজ জেলা গোপালগঞ্জ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মঈদ এক সংবাদ সম্মেলনে জানান, ভিডিও গেম ও মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে ঢাকার পাশে দক্ষিণ কেরানীগঞ্জ চুনকুটিয়া জিনজিরা শাখার রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করেন তিন কিশোর। আটক করার পর তাদের হাতে ১৮ লাখ নগদ টাকা ও চারটি খেলনা পিস্তল ও দুটি দেশীয় ছুরি পাওয়া যায়।

তিনি বলেন, এক কিডনি রোগীকে সাহায্য করতে তাদের ১৫ লাখ টাকা প্রয়োজন ছিল। এ কারণে তারা ব্যাংকে ডাকাতি করতে যান বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। বাকি তিন লাখ টাকা দিয়ে আইফোন কেনার কথা জানান তারা।

বেলা দুইটার দিকে ব্যাংকের ভেতরে ডাকাত দল হানা দেওয়ার খবর পেয়ে এলাকাবাসী জড়ো হতে থাকেন। একপর্যায়ে ব্যাংকে ডাকাত দলের প্রবেশের বিষয়টি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয়।

এ সময় এলাকাবাসী ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে প্রথমে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়। বিকেল চারটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।

ব্যাংকে ডাকাত দলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা সেখানে ভিড় করে। নিরাপত্তার স্বার্থে ব্যাংক–সংলগ্ন মূল সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

একপর্যায়ে আত্মসমর্পণ করেন তিনজন। সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

তালিকায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব হয়নি:সিইসি

প্রধান বন সংরক্ষকের প্রভাব বিস্তার : চট্টগ্রাম অঞ্চলে এফজি কল্যাণ সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার নামে চলছে একচ্ছত্র শাসন!

সিদ্ধিরগঞ্জে তিন তলা ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত

আরও জনশক্তি রপ্তানিতে মালয়েশিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি

এনবিআরের আন্দোলন ছিল সরকারবিরোধী: জ্বালানি উপদেষ্টা

নতুন ভিসানীতির অনুমোদন দিল সরকার

নিখোঁজ ও অপহৃত শিশু দ্রুত উদ্ধারে হেল্পলাইন ১৩২১৯ চালু

খালেদা জিয়া নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা পরীক্ষা করে দেখা হবে: সিইসি

খালেদা জিয়া নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা পরীক্ষা করে দেখা হবে: সিইসি

ইন্দোনেশিয়া উপকূলে রোহিঙ্গা শরণার্থীবাহী নৌকাডুবি, উদ্ধার ৬৯

তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট