সোমবার , ২০ অক্টোবর ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কেন্দুয়ায় ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২০, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ

জাহিদ হাসান, নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার কেন্দুয়া ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধারে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। নেত্রকোনায় কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারী এলাকায় ধানক্ষেত থেকে মারুফ হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন কেন্দুয়া থানা পুলিশ। মারুফ উপজেলার আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারী গ্রামের হাদিস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ অক্টোবর রাত আনুমানিক পৌনে ২টার দিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা সাইডুলী নদী থেকে মাছ ধরে ফেরার পথে হাসুয়ারী হতে সাইডুলী নদীর ঘাটে যাওয়ার কাঁচা রাস্তার পাশে আবুল হাসেমের ধানক্ষেতের ড্রেইনে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে তারা স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়াকে বিষয়টি অবগত করলে ইউপি সদস্য সোহেলের খবরে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ  মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেবসহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং মরদেহ সনাক্তকরণ ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পরে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, মারুফ হাসান ১৮ অক্টোবর রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেননি।

এ ব্যাপারে পুলিশি কার্যক্রম প্রক্রিয়াধীন ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগ দেশে ‘আইয়ামে জাহেলিয়া’ প্রতিষ্ঠা করেছিল : প্রধান উপদেষ্টা

দেশকে পুনর্গঠন করতে হলে অতিদ্রুত নির্বাচন প্রয়োজন: সেলিমা রহমান

ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সুমন

সাফজয়ী নারী ফুটবলারদের জন্য পুরস্কার ঘোষণা বিসিবির

‘জামায়াত জোট থেকে ইসলামী আন্দোলনের সরে আসার কারণ আদর্শগত-রাজনৈতিক’

ঢাকা-চট্টগ্রাম-বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন

নামিদামি ব্র্যান্ডের মোড়কে নকল প্রসাধনীর দাপট

রাজধানীতে চাঁদাবাজির মামলায় ৫ কিশোর গ্যাং নেতা কারাগারে

কারাগারের জন্য ১৩ হাজার ধর্মীয় বই দিলেন ধর্ম উপদেষ্টা

বিপদে সেনাবাহিনীর সহায়তা পেতে যোগাযোগ করবেন যেসব নম্বরে