Monday , 9 February 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

কারাগারের জন্য ১৩ হাজার ধর্মীয় বই দিলেন ধর্ম উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
February 9, 2026 8:26 pm

নিজস্ব প্রতিবেদক :

কারাগারের জন্য ১৩ হাজার ধর্মীয় বই দিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ সোমবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর নিকট এই বিপুল সংখ্যক বই হস্তান্তর করেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে কারাবন্দিদেরকে সংশোধন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব।  এ লক্ষ্যকে সামনে রেখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইসলামিক ফাউন্ডেশন দেশের বিভিন্ন কারাগারে ধর্মীয় ও নৈতিক শিক্ষা চালু রেখেছে। এ শিক্ষা কার্যক্রম পর্যায়ক্রমে দেশের সকল কারাগারে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, কারাগারে ধর্মীয়, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন বইয়ের সহজ প্রাপ্যতা ও পাঠ্যাভাস তৈরির প্রয়াসে প্রাথমিক পর্যায়ে কোরআন, হাদীস, বেদ, ভগবৎগীতা, উপনিষদ, ত্রিপিটক, বাইবেল, ইঞ্জিল শরীফসহ বিভিন্ন ধর্মীয় ও নৈতিক বৈশিষ্ট্যসম্পন্ন বই সরবরাহ করা হলো। পরবর্তীতে এ জাতীয় আরো বই সরবরাহ করা হবে।এছাড়া, অতিদ্রুত সময়ে কারাগারে জায়নামাজ, টুপি, তসবিহসহ অন্যান্য উপকরণও সরবরাহ করা হবে।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ও প্রকাশনা সংস্থা এই বইগুলো বিনামূল্যে সরবরাহ করেছে।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার

গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য যাচাই করছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনাধীন: পর্যটনমন্ত্রী

এমবাপ্পের ইনজুরিতে ফ্রান্সকে বাধ্য হয়ে প্ল্যান-বি’র জন্য প্রস্তুতি নিতে হচ্ছে

চট্টগ্রামে বাসচাপায় হেফাজত নেতার মৃত্যু, সড়ক অবরোধ

মালয়েশিয়ায় দুই শতাধিক বাংলাদেশিসহ আটক ৫৬১

বেনাপোল এক্সপ্রেসে আগুন : ৪০ দিন পর মরদেহ বুঝে পেল ৪ পরিবার

সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

আপিলে ছয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৮২ জন