Tuesday , 1 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

খাগড়াছড়ি সদরে ১৪৪ ধারা জারি

প্রতিবেদক
Newsdesk
October 1, 2024 8:33 pm

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) বিকেল ৩টা থেকে এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ধর্ষণচেষ্টার অভিযোগে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে স্কুলের অধ্যক্ষের রুমে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জেলার পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি সামলাতে গিয়ে এখন পর্যন্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়, সদর সার্কেলের এএসপি তৌফিকুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা আহত হয়েছেন।

এ বিষয়ে ইউএনও সুজন চন্দ্র রায় জানান, বর্তমানে জেলার পরিস্থিতি থমথমে। আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মাঠে আছে।

সর্বশেষ - রাজনীতি