Wednesday , 6 March 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

স্বর্ণের দামে নতুন রেকর্ড

প্রতিবেদক
Newsdesk
March 6, 2024 9:21 pm

নিজস্ব প্রতিবেদক :

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম বেড়েছে দুই হাজার ২১৭ টাকা। এর ফলে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে ক্রেতাদের এখন গুণতে হবে এক লাখ ১২ হাজার ৯০৮ টাকা, যা সর্বকালের রেকর্ড।

বুধবার (৬ মার্চ) বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে কার্যকর হবে।

সমন্বয় করা মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে এক লাখ ৭ হাজার ৭৭৬ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ৯২ হাজার ৩৭৯ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণে দাম বেড়ে হয়েছে ৭৬ হাজার ৯৮৩ টাকা।

এর আগে, গত ১৭ জানুয়ারি দেশে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস। তখন সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ১ হাজার ৪০০ টাকা বাড়িয়ে ১ লাখ ১২ হাাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়। তবে পরদিন ১৮ জানুয়ারি ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা নির্ধারণ করা হয়।

সর্বশেষ - জেলার খবর