Thursday , 10 November 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশিসহ নিহত ১১

প্রতিবেদক
Newsdesk
November 10, 2022 6:17 am

মালদ্বীপের রাজধানী মালেতে একটি বাড়িতে আগুন লেগে দুই বাংলাদেশিসহ ১০ বিদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মালের মাফান্নু এলাকার ওই বাড়িতে থাকতেন তারা। বৃহস্পতিবারের অগ্নিকাণ্ডে আরও কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দমকল বাহিনী।

যেখানে আগুন লেগেছে এটি ঘনবসতি এলাকা হিসেবে পরিচিত। স্থানীয় কর্তৃপক্ষ জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিচতলার গাড়ি মেরামতের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দমকল বাহিনীর এক কর্মকর্তা জানান, আমরা ১০ জনের মরদেহ পেয়েছি। আগুনে নেভাতে প্রায় ৪ ঘণ্টা সময় লেগেছে।

নিহতদের মধ্যে দুই বাংলাদেশি এবং ৮ জন ভারতীয় নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছেন এক নিরাপত্তা কর্মকর্তা।

মালদ্বীপে বিদেশি শ্রমিকদের থাকার জন্য যে শর্ত রয়েছে তার সমালোচনা করেছে দেশটির রাজনৈতিক দলগুলো। মালদ্বীপে দক্ষ লোকদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি, ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার বলে জানা গেছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

কৃষক মনির হত্যাকাণ্ড: দুই ভাই ও ছয় ছেলেসহ ১৩ জনের যাবজ্জীবন

নাগালের বাইরে ডিম, চড়া মাংস-সবজির বাজার

শেখ হাসিনাকে গ্রেপ্তারে জারি হচ্ছে ‘রেড নোটিশ’: আইন উপদেষ্টা

সাবেক আইজিপি শহীদুলসহ ৩ জন ট্রাইব্যুনালে হাজির

নাইজেরিয়ায় জ্বালানি তেল সংগ্রহের সময় ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৭৭

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি : এ্যানি চৌধুরী

গুজরাটে সেতু ছিঁড়ে নিহত বেড়ে ১৪১, এখনও চলছে উদ্ধারকাজ

বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন সাধারণ সম্পাদক জুয়েল