Friday , 8 August 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা

প্রতিবেদক
Newsdesk
August 8, 2025 6:03 pm

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৫জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় নিহতের ভাই সেলিম বাদী হয়ে মামলাটি করেন।

নিহত আসাদুজ্জামান তুহিন (৩৮), ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া এলাকার হাসান জামালের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান জানান, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। নিহতের ভাই সেলিম বাদী হয়ে মামলাটি করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়েছে। পুলিশের বিভিন্ন টিম অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় এক যুবককে ৬-৭ জন যুবক মিলে চাপাতি, রামদা ও ছুরি দিয়ে কোপানোর চেষ্টা করে। এ ঘটনার ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় সারাদেশে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এ ঘটনার পর গাজীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা।

এদিকে হোতাপাড়া এলাকায় ঢাকা ময়মনসিংহ সড়কের পাশে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মিটফোর্ডের হত্যাকাণ্ডকে রাজনৈতিক দুরভিসন্ধি বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে : বিএনপি

বাজারে আগুন: সবজিতে সেঞ্চুরি, কাঁচা মরিচে ট্রিপল সেঞ্চুরি

হিন্দিতে মুক্তি পেলো সুমন ফারুকের ‘সুলতানপুর’!

দেশের ৯ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

যে সময় কেউ সাহস করেনি, তখন ৩১ দফা দিয়েছিল বিএনপি : তারেক রহমান

পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না: পররাষ্ট্র উপদেষ্টা

ঢাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

ঢাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু

এস কে সুরের ৩ বছর কারাদণ্ড

ঈদ উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু রোববার