শনিবার , ৩ মে ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু

প্রতিবেদক
Newsdesk
মে ৩, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমানে নির্বাচনের কথা বললে অনেকে অপরাধ হিসেবে নিচ্ছেন। কেউ কেউ বলছেন, একটি দলকে ক্ষমতায় আনার জন্য গণঅভ্যুত্থান হয়নি। আমি তাদের বলবো, দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য নির্বাচনের কোনও বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে।

শনিবার (৩ মে) বিএনপি নেতা সুনীল গুপ্তর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ১৫-১৬ বছর রাজপথে ছিলাম। এখনও রাজপথেই আছি। আমরা আমাদের সমর্থন বর্তমান সরকারের ওপর এখনও রাখছি। যখন দেখবো, এ সরকার নির্বাচনকে দূরে রেখে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছে, তখন আর সেই সমথর্ন থাকবে না। নির্বাচন আদায়ের জন্য বিএনপি রাজপথকে বেছে নেবে। সেই সময় কী হয় জনগণ দেখবে।

একই অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, আমরা ড. মুহাম্মদ ইউনূসকে অনেক বিজ্ঞ মনে করি। কিন্তু দেশকে নির্বাচন থেকে বিরত রাখতে তাকে কেউ কেউ প্রেসক্রিপশন দিচ্ছেন। তিনি এটি গ্রহণ করবেন না বলেই আমাদের বিশ্বাস।

তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া বাতিল রেখে জনগণকে ঘুম পাড়িয়ে রাখবেন, তা হবে না। নির্বাচন দিয়ে জনগণের রায়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান কান্তি সরকার, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বুয়েটছাত্র ফারদিনকে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

কর নিয়ে নেতিবাচক মনোভাব দূর করতে হবে

সড়কে ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটলে সওজ কর্মকর্তাদের ধরা হবে: উপদেষ্টা ফাওজুল কবির

ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

ইমরান খান ও নওয়াজ শরিফ দুজনেরই জয়ের দাবি

রাঘোব-বোয়ালের লুটপাট বন্ধ করতে এবারের বাজেট: কাদের

মব জাস্টিস গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৩

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে তৃণমূল বিএনপি

দেবীগঞ্জে ডেন্টাল চেম্বার সিলগালা, ভুয়া প্রেসক্রিপশনের অভিযোগে জরিমানা