Wednesday , 3 December 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

৫ দফা দাবিতে সড়ক অবরোধ ইডেন কলেজ শিক্ষার্থীদের

প্রতিবেদক
Newsdesk
December 3, 2025 3:19 pm

নিজস্ব প্রতিবেদক :

প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশকে ঘিরে সহশিক্ষার বিরোধিতা করে ইডেন মহিলা কলেজের স্বতন্ত্রতা রক্ষায় ৫ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা।

বুধবার (৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কলেজের ২ নম্বর গেটের আজিমপুর-নীলক্ষেত সড়ক অবরোধ করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় শিক্ষার্থীরা, ‘তোমার দাবি আমার দাবি, পাঁচ দফা’, ‘সহশিক্ষার ঠিকানা, ইডেন কলেজে হবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের ৫ দফা দাবি হলো—

১. ইডেনকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা।

২. ইডেন মহিলা কলেজের কোনো ডিপার্টমেন্ট বিলুপ্ত করা যাবে না।

৩. বিশ্ববিদ্যালয়ের সময় ১টা থেকে ৭টা না, ২৪ ঘণ্টা রাখতে হবে।

৪. ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা, ইন্টারমিডিয়েট চালু না করা।

৫. ইডেন কলেজ মহিলা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে, সেখানে ইডেনকে শুধুমাত্র একটি ফ্যাকাল্টিতে রূপান্তর করা যাবে না।

আন্দোলনরত শিক্ষার্থীরা ওই সড়ক থেকে অল্প সময়ের জন্য সরে গেলেও, ফের তারা অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। তাদের অবস্থানের কারণে ঢাকার ব্যস্ত ওই সড়কে যানজট তৈরি হয়, এতে ভোগান্তিতে পড়েছেন ওই রাস্তা দিয়ে চলাচলকারীরা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে সরকার : তথ্যমন্ত্রী

চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে সময়োপযোগী করা হবে: প্রধানমন্ত্রী

মজুদদারির অভিযোগ পেলে গ্রেপ্তার : কৃষিমন্ত্রী

স্কুল ফিডিং প্রোগ্রামে ডিম যুক্ত করতে হবে: ফরিদা আখতার

১১ জুলাই ‘প্রথম প্রতিরোধ দিবস’: আসিফ মাহমুদ

ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে, হুঁশিয়ারি ইরানের

প্রতিযোগিতা করে ধান কেনা থেকে বিরত থাকতে হবে: খাদ্যমন্ত্রী

সিমেক হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগ প্রতিরোধে বিশেষ স্বাস্থ্যসেবা

আমাদের ভেতরে দুর্নীতি হলে প্রকাশ করে দেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারত-পাকিস্তান সংঘাত : আতঙ্কে শুরুতেই ঢালাও দরপতন শেয়ারবাজারে