মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঘুষ নেওয়ার অভিযোগে ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৫, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানায় কর্মরত ছয়জন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়কে পণ্যবাহী গাড়ি থামিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপুল বড়ুয়া, কনস্টেবল মো. সাহাবুদ্দিন, মো. মস্তু, সাকিবুল ও মো. জহির মিয়া।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ৩ তারিখে সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাওয়া একটি কাভার্ড ভ্যান থামায় মহাসড়কে দায়িত্বরত টহল পুলিশ। পরে গাড়িটিতে অবৈধ পণ্য থাকার অভিযোগ এনে চালকের কাছ থেকে ৮০ হাজার টাকা আদায় করেন তারা।

বিষয়টি নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর বিষয়টি আলোচনায় আসে।

পরে গতকাল সোমবার ছয় পুলিশ সদস্যকে সরাইল খাঁটিহাতা থানার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের কুমিল্লা হাইওয়ে পুলিশের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

বর্তমানে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন উপপরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া।

তিনি জানান, একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের একযোগে প্রত্যাহার করা হয়েছে এবং এখন তিনি ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে ছয়জনকে সরিয়ে নেওয়া হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ সুপারকে দিয়ে তদন্ত চলছে। তদন্তে কার কী ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়, তা দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করেই অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

অন্তত সিটি কর্পোরেশন নির্বাচন হওয়া উচিত: আসিফ মাহমুদ

৪৫ বছর বয়সেও নিজেকে যেভাবে ফিট রাখেন অভিনেত্রী সানি লিওন

পরীমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন পুলিশ কর্মকর্তা সাকলায়েন

বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল-ইংল্যান্ড, আর্জেন্টিনার কী হবে?

বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল-ইংল্যান্ড, আর্জেন্টিনার কী হবে?

সাবেক মৎস্যমন্ত্রী ও ৩ এমপির বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু

বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে এমএলএ প্রক্রিয়ায় বাংলাদেশ : গভর্নর

টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ

খুনিদের কোনো অবস্থায় ছাড় দেয়ার অবকাশ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজাকার ঘোষণা দিয়ে স্লোগান অবমাননাকর: এডিটরস গিল্ড

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২০ বার পেছাল