Monday , 15 July 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

রাজাকার ঘোষণা দিয়ে স্লোগান অবমাননাকর: এডিটরস গিল্ড

প্রতিবেদক
Newsdesk
July 15, 2024 7:03 pm


নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের ভুল ব্যাখ্যা করে কোটা আন্দোলনকারীরা নিজেদেরকে ‘রাজাকার ঘোষণা’ করে স্লোগান দেওয়াকে ‘বেদনাদায়ক ও একাত্তরের শহীদের আত্মদানের প্রতি অবমাননাকর’ বলে অভিহিত করে এডিটরস গিল্ড বাংলাদেশ।

সোমবার এক বিবৃতিতে নিজেদের এই উদ্বেগের কথা জানিয়েছে দেশের সব ধরনের সংবাদমাধ্যমের সর্বোচ্চ সম্পাদকীয় প্রতিষ্ঠান।

বিবৃতিতে বলা হয়েছে, এডিটরস গিল্ড বাংলাদেশ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, চলমান কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল দেশে একটি অস্থিরতার পরিবেশ সৃষ্টি করতে তৎপর হয়েছে।

‘গত রোববার গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের ভুল ব্যাখ্যা করে আন্দোলনকারীদের ভিতর থেকে নিজেদের রাজাকার ঘোষণা দিয়ে স্লোগান দেয় হয়, যা অত্যন্ত বেদনাদায়ক ও একাত্তরের শহীদদের আত্মদানের প্রতি অবমাননাকর।’

এডিটরস গিল্ড বলছে, সরকারি চাকরিতে কোটা প্রথার যৌক্তিক সংস্কার সবাই চায়। কিন্তু আমরা দেখছি একটি মহল কোটা সংস্কারের আন্দোলনকে মহান মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে।

তাই এ ধরনের বিভাজন থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে এডিটরস গিল্ড বাংলাদেশ।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ