বুধবার , ৫ নভেম্বর ২০২৫ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৫, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ

জাফর আলম,কক্সবাজার প্রতিনিধি : 

কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।

আজ বুধবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ঢাল এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাটিসা এলাকার আমিনুল হকের স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৫), আমিনুলের মা রুমেনা বেগম (৬০), বোন সাদিয়া হক (২৪), শাশুড়ি রিজওয়ানা ইসলাম (৫০) এবং শ্যালিকা ফারহানা মজুমদার (২৪)। তাদের মধ্যে সাদিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ও ফারহানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।

দুর্ঘটনায় আমিনুল হক, তার বাবা এনামুল হক এবং ছয় বছর বয়সী ছেলে সাদমান আহত হন।

ওসি মেহেদী হাসান জানান, চৌদ্দগ্রাম থেকে আমিনুল হকের পরিবার মাইক্রোবাসে কক্সবাজার বেড়াতে যাওয়ার পথে সকাল প্রায় ৯টার দিকে চট্টগ্রামগামী মার্সা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আরও পাঁচজন আহত হন।

আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও ৩ জনকে মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন বলে জানান ওসি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গণমাধ্যম সমাজের দর্পণ, সেটি ভাঙলে সমাজ দিশেহারা হয়: সালাহউদ্দিন

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫

বরিশালে বিএনপির সমাবেশ চলছে, মঞ্চে কেন্দ্রীয় নেতারা

নতুন সরকারকে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে: শাহবাজ

ওয়ালটনের এআই, আইওটিসহ অত্যাধুনিক ফিচারের নতুন স্মার্ট ফ্রিজ উন্মোচন

জাল ভোট একটি পড়লেও দায়ী ভোটগ্রহণ কর্মকর্তা: ইসি আহসান

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পাড়ি দিল চীনা জাহাজ

১০ হাজারেরও বেশি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

পিরোজপুর-২ আসনে নৌকা প্রতীক পেলেন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু