Saturday , 5 November 2022 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বরিশালে বিএনপির সমাবেশ চলছে, মঞ্চে কেন্দ্রীয় নেতারা

প্রতিবেদক
Newsdesk
November 5, 2022 10:52 am

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে কোরআন তেলাওয়াত শেষে সমাবেশ শুরু হয়।

পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নিহত নেতাকর্মীদের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এরপর বিভাগের বিভিন্ন জেলার শীর্ষ নেতারা বক্তব্য দিচ্ছেন।

এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সমাবেশ মঞ্চে দুটি চেয়ার ফাঁকা রাখা হয়েছে।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ বলেন, বাস-লঞ্চ ধর্মঘটের পরও সকাল ৯টার আগেই কানায় কানায় ভরে গেছে বিশাল বেলস পার্ক ময়দান। মানুষ আশেপাশের রাস্তাঘাটে দাড়িয়ে নেতাদের বক্তব্য শুনতে অপেক্ষা করছিলেন। এ কারণে আগেই সমাবেশ শুরু হয়েছে। সমাবেশস্থল ও আশপাশে প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে লাগানো হয়েছে ১৩০টির মতো মাইক। তবে সমাবেশ শুরু হলেও প্রধান অতিথিসহ বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নেতারা এখনো বক্তব্য দেননি।

অপরদিকে সমাবেশস্থল আশেপাশের এলাকায় যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন আছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

অতিরিক্ত ভাড়া নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে: হাইওয়ে পুলিশপ্রধান

বিজয় শোভাযাত্রায় মানুষের ঢল

বিদেশে পাঠানোর নামে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, মূল হোতাসহ গ্রেপ্তার ৪

মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা: মহাসড়ক নির্মাণকাজ দ্রুত শেষের নির্দেশ

৭১-এর বিতর্কিত উত্তরাধিকার থেকে আজকের বিতর্ক—জামায়াতের এমপি গাজী নজরুলকে ঘিরে নারী ও নৈতিকতার প্রশ্ন

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনি প্রচার অফিসে আগুন

Author of 200 Books: ‘I love Writing’

যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড, যান চলাচল বন্ধ

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ