বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

‘তারেক রহমান হবেন এদেশের আগামীর প্রধানমন্ত্রী’

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৭, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি :

বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, ‘এ দেশের মানুষ সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। আর তারেক রহমান হবেন এদেশের আগামীর প্রধানমন্ত্রী।’

তিনি আরও বলেছেন, ‘শেখ হাসিনা এ দেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বর্তমানে ভারতে অবস্থান করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের ঝালকাঠির দানব আমির হোসেন আমু গ্রেফতার হয়েছে। এ জেলার মানুষ মিষ্টি বিতরণ করেছে। এদের বিচার বাংলার মাটিতেই হবে।’

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম এসব কথা বলেন।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টুসহ দলীয় নেতারা।

পরে দিবসটি উপলক্ষে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিপুল সংখ্যব নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ, নাসা গ্রুপের নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ট্রাইব্যুনাল আইনের খসড়া থেকে দল নিষিদ্ধের বিষয়টি বাদ

চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানালেন শাহরুখ খান

‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল

তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী

সাবেক বিজিবি মহাপরিচালকের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি পেলেন র‍্যাবের ১২০ সদস্য

এমপি আনার হত্যা : ২১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

দাঁড়িপাল্লায় যারা ভোট চাচ্ছে তারা স্বাধীনতার বিপক্ষে ছিল: মির্জা ফখরুল