Tuesday , 26 December 2023 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানালেন শাহরুখ খান

প্রতিবেদক
Newsdesk
December 26, 2023 7:19 pm


বিনোদন প্রতিবেদক :

গত ২১ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ‘ডানকি’। একই দিনে বাংলাদেশেও মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে বসে শাহরুখের এই সিনেমাটি দেখতে পেরে উচ্ছ্বসিত চট্টগ্রামবাসী। ভক্তদের এই উচ্ছ্বাসে দেখে ধন্যবাদ জানিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।

‘ডানকি’ দেখতে চট্টগ্রামের ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’ বিশেষ ধরনের প্রস্তুতি হাতে নেয়। ‘এসআরকে ইউনিভার্স টিম’ নামে ফ্যান ক্লাবের পক্ষ থেকে কিং খানের ছবি আঁকা টিশার্ট পরে দল বেঁধে সিনেমা হলে ভিড় জমান সিনেমা দেখতে। এমনকি হাতে শাহরুখ খানের পোস্টার নিয়ে র‍্যালিও করেছেন তারা।

নিজের দেশের বাইরে ভক্তদের এই ভালোবাসা দেখে বেশ আবেগী হয়ে উঠেছেন শাহরুখও। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে টুইটারে চট্টগ্রামের ভক্তদের ধন্যবাদ জানান শাহরুখ। চট্টগ্রামের ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’ এর পোস্ট শেয়ার করে বাদশাহ লিখেছেন, ‘ধন্যবাদ বন্ধুরা। তোমাদের উদযাপনের ছবি প্রেমময়। তাদের পাঠাতে থাকুন। লাভ ইউ।’

বলিউড বাদশার কাছ থেকে এমন বার্তা পেয়ে খুশি চট্টগ্রামের শাহরুখ ভক্তরা। এরপরই কিং খানের করা সে পোস্টে চট্টগ্রামের ভক্তরা ভালোবাসার শুভেচ্ছা ছড়িয়ে দিতে শুরু করে শাহরুখকে।

এর আগে বাংলাদেশে ‘জওয়ান’ মুক্তির পরও চট্টগ্রামের ভক্তদের করা পোস্ট শেয়ার করে তাদেরকে ধন্যবাদ জানিয়েছিলেন বলিউড বাদশাহ।

সর্বশেষ - জেলার খবর