Saturday , 20 December 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দীপু দাসকে পিটিয়ে হত্যা ও লাশে আগুন, গ্রেপ্তার ৭

প্রতিবেদক
Newsdesk
December 20, 2025 6:14 pm

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে দীপু চন্দ্র দাস (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাতজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২০ ডিসেম্বর) ময়মনসিংহের বিভিন্ন স্থান থেকেঅভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন লিমন সরকার (১৯), তারেক হোসেন (১৯), মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মিরাজ হোসেন আকন (৪৬)।

র‍্যাব-১৪-এর অধিনায়ক নয়মুল হাসান দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একাধিক টিম ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সাতজনকে আটক করা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে শ্রমিক দীপু চন্দ্র দাসকে হত্যা করা হয়। তাকে কারখানার বাইরে প্রথমে মারধর করা হয়। পরে গাছের সঙ্গে ঝুলিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করার পর মরদেহে আগুন দেয় কথিত ‘তৌহিদি জনতা’।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী গ্রেফতার

নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ড দমন করা: হানিফ

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন : ইএএসডি

নির্বাচনের পর সংস্কারের নিশ্চয়তা নেই: নাহিদ

গুম হওয়াদের পরিবারের জন্য সরকারি ভাতা চালুর দাবি ফখরুলের

১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী

মোড়লদের রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচনের দিকে বাংলাদেশ : নানক

কুমিল্লায় ২ ভাই হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

দেশ ধ্বংসের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে তৎপর বিএনপি : ওবায়দুল কাদের

নতুন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায়