Sunday , 27 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
October 27, 2024 5:57 pm


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর খিলগাঁও মেরাদিয়া বাজারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ কর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- নাজিফ ফোয়াদ (২৪), মো. সিরাজুল আবেদীন শুভ (২৪), মিজানুর রহমান আরসান (২৪), ইব্রাহিম শেখ (২৭) ও তানিজল হক সিফাত (২৪)।

শনিবার (২৬ অক্টোবর) রাতে শাহজাহানপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে- প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃতরা খিলগাঁও থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে প্রত্যক্ষভাবে জড়িত ছিল।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই খিলগাঁও থানার মেরাদিয়া বাজারের মোড়ে অনেক ছাত্র-জনতার সাথে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল মো. আহাদুল ইসলাম। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের ছোড়া গুলিতে আহাদুল গুরুতর আহত হয়। আহত আহাদুলকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়-ভীতি ও নিরাপত্তাহীনতায় ভিকটিমের নিজ এলাকা বরিশালের মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়। এ ঘটনায় গত ১৭ অক্টোবর ভিকটিম আহাদুল ইসলামের বাবার অভিযোগের প্রেক্ষিতে খিলগাঁও থানায় একটি মামলা হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

শব্দদূষণ নিয়ন্ত্রণে ডিসেম্বরে সংশোধিত বিধিমালা চূড়ান্ত হবে : রিজওয়ানা হাসান

জাতীয় পার্টির সঙ্গে সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে

বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

১৮ জেলায় শৈত্যপ্রবাহ, শুক্রবার থেকে তাপমাত্রা কমতে পারে আরও

ওষুধ চুরি আর ব্ল্যাকমেইলে সিদ্ধহস্ত ​পিরোজপুর ইনসেপ্টার ‘নারীপ্রেমিক’ আবিদুর

বিএনপি বিদেশিদের ওপর নির্ভর করে না: মঈন খান

পদ্মা ব্যাংক লুটের এক নম্বর কারিগর ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর

ঢাকা ও রংপুরের বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

নির্ধারিত পদ্ধতি ও সময়েই নির্বাচন হবে : সিইসি

চিকিৎসকদের সব কর্মসূচি প্রত্যাহার, সারা দেশে পুরোদমে চলবে চিকিৎসাসেবা