Saturday , 14 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৪ দিনের রিমান্ডে

প্রতিবেদক
Newsdesk
September 14, 2024 5:35 pm

নিজস্ব প্রতিবেদক :

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম এ আদেশ দেন। ভোরে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের মিয়া আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

গত ১১ সেপ্টেম্বর ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী রবি-উস-সানি শিপু বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন। জ্যোতি এই মামলার আসামি ।

মামলার এজাহার থেকে জানা যায়, ৪ আগস্ট বিকেল ৪টার দিকে ঢাকার আশুলিয়ায় বাইপাইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন মামলার বাদী।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, বেকার হয়েছে ৬২ হাজার মানুষ: সিপিডি

শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা দরকার: রিজভী

নির্বাচন কমিশন ও জননিরাপত্তা বিভাগে নতুন সচিব

মাথায় পাঁচটি সেলাই লাগলেও শঙ্কামুক্ত মোস্তাফিজ

আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, শিগগির দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয়ে আগুন: প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা মঙ্গলবার

বিএনপি জোটের ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নারী চিকিৎসককে অনৈতিক প্রস্তাব:বরগুনা হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার অভিযুক্ত স্বাধীনের: র‍্যাব

নরসিংদীতে নকল সইয়ে টিআর/কাবিখার ৫২ লাখ টাকা তুলে আটক দুই