রবিবার , ১৯ জানুয়ারি ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৯, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (১৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মো. মাহবুবুল হক এই নির্দেশ দেন।

জানা গেছে, আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সাকিব ছাড়াও আরও দুই জনের বিরুদ্ধে একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তারা হলেন- গাজী সাহগীর হোসেন, ইমদাদুল হক ও মালেকা বেগম।

এর আগে গত ১৮ ডিসেম্বর সাকিবসহ চার জনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। ওই সময় ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, সাকিবসহ চার আসামির বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের মামলাটি করা হয় ১৫ ডিসেম্বর। ১৮ জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয়।

এ আদেশের মাধ্যমে সাকিবসহ মামলার আসামিদের আদালতে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়েছে। আদালত এর আগে আদেশ অমান্যকারী আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সম্ভাবনাও ব্যক্ত করেছেন। সে অনুযায়ী রোববার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

১৮ দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মামলার তদন্ত সুষ্ঠু ও ন্যায়সঙ্গত করার নির্দেশ ডিএমপি কমিশনারের

মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি, টেকনাফে নারী গুলিবিদ্ধ

রাজধানীতে সাত তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ছাত্রীর অভিযোগে ঢাবি অধ্যাপক বিশ্বজিৎ ঘোষকে শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি

ছাত্রীর অভিযোগে ঢাবি অধ্যাপক বিশ্বজিৎ ঘোষকে শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি

কাশ্মিরে সন্ত্রাসবাদবিরোধী অভিযান, আটক ১৭৫

উত্তর কোরিয়া সংঘাতের প্রস্তুতি নিলে কিম যুদ্ধজাহাজ পরিদর্শন করেন

নাশকতা রোধে বাসের যাত্রীবেশে কাজ করছে র‍্যাব

মুজিবনগর সীমান্তে ১৭ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি