Friday , 30 August 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

গুম হওয়াদের পরিবারের জন্য সরকারি ভাতা চালুর দাবি ফখরুলের

প্রতিবেদক
Newsdesk
August 30, 2024 8:46 pm


নিজস্ব প্রতিবেদক :

জাতিসংঘের মাধ্যমে গত ১৫ বছরে সংঘটিত গুমের তদন্ত নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেইসঙ্গে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর জন্য সরকারি ভাতা চালুর দাবিও জানান তিনি।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সংহতি সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

আবেগতাড়িত হয়ে বিএনপি মহাসচিব বলেন, গুমের শিকার বাবাদের সন্তানদের অবস্থা দেখে একজন বাবা হিসেবে আমাকে কষ্ট দেয়। তাই গুমে জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে।

গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জাতিসংঘের মাধ্যমে গত ১৫ বছরে সংঘটিত গুমের তদন্ত নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি। সেইসঙ্গে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর জন্য সরকারি ভাতা চালুর দাবি জানাই।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি চায় অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বিএনপি।

সেইসঙ্গে দেশে-বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে মন্তব্য করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত