Thursday , 9 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

নেত্রকোণা ধর্ষণের ঘটনায় হেলাল নামে এক ব্যাক্তি যাবজ্জীবন

প্রতিবেদক
Newsdesk
July 9, 2026 3:15 pm

জাহিদ হাসান,নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণায় বুদ্ধি প্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের দায়ে হেলাল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমনট্রাইব্যুানাল আদালত। এ সময় আসামীকে নগদ এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমনট্রাইব্যুানালের আদালতের বিচারক ড. এমদাদুল হক।

বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বিচারক। মামলার বিবরণ ও বাদি পক্ষ জানায়, ২০১৩ সালের ১০ জুলাই জেলার বারহাট্টা উপজেলার বাসিন্দা বুদ্ধি প্রতিবন্ধী স্বামী পরিত্যাক্তা নারীকে প্রতিবেশি দন্ডপ্রাপ্ত মো.হেলাল তার ইচছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে ধর্ষিত নারী ৬ মাসের অন্তঃস্বত্বা হলে স্থানীয় শালিস দরবারের মাধ্যমে বিষয়টি বিয়ের মাধ্যমে নিষ্পত্তি করার পরে ধর্ষক অস্বীকৃতি জানালে থানায় মামলা করে ভিকটিমের পরিবার।

মামলা তদন্তাধীনথাকাব¯ভিকটিম একটি কন্যা সন্তানের জন্ম দেয় ও পরে তার মৃত্যু হয়।মামলাটি দীর্ঘ তদন্ত শেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে আসামী হেলালের সাথেভিকটিমের কন্যা সন্তানের সাথে মিলে যায় এবং পুলিশ আদালতে চার্জশীট দাখিল করে। আদালত দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন। দীর্ঘ ১৩ বছর পর সেই সন্তান তার পিতার পরিচয় ও অধিকার ফিওে পেল। মামলাটির বাদি বা রাষ্ট্র পক্ষের আইনজীবি হিসেবে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট নুরুল কবীর রুবেল।

সর্বশেষ - রাজনীতি