বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

‘ভোটের সিল’ উদ্ধার, জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ছয়টি সিলসহ ব্যবসায়ী গ্রেফতারের ঘটনায় জামায়াতের এক নেতাসহ দুজনের নামে মামলা করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী এ মামলা করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সিলসহ আটক ব্যবসায়ী সোহেল রানাকে (৪০)। তিনি সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী।

মামলার অন্য আসামি হলেন সৌরভ হোসেন ওরফে শরীফ (৩৪)। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. শাহজাহানের ছেলে ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি।

পুলিশ জানিয়েছে, সৌরভ হোসেন ছয়টি ভোটের সিল তৈরির জন্য ব্যবসায়ী সোহেল রানার দোকানে অর্ডার দেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সৌরভ হোসেনের সঙ্গে জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থীর একাধিক ছবি রয়েছে। এসব ছবি ও জব্দ আলামতের সূত্র ধরে সিল তৈরির পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ তাকে এখনো গ্রেফতার করেনি।

এদিকে স্থানীয় জামায়াত নেতাদের দাবি, সৌরভ হোসেনকে ষড়যন্ত্রমূলক আসামি করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা পুলিশকে জানিয়েছেন, অর্ডার পাওয়ার পরই তিনি এসব সিল তৈরি করছিলেন। তার দেওয়া তথ্যমতে, সৌরভ হোসেন নামের এক ব্যক্তি সিলগুলো তৈরির অর্ডার দিয়েছেন।

ওসি আরও বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সিল তৈরির পেছনের উদ্দেশ্য কী ছিল এবং সৌরভের সঙ্গে এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, গতকাল বিকেলে লক্ষ্মীপুর শহরের পুরোনো আদালত রোডের মারইয়াম প্রেস থেকে ভোটে ব্যবহারের অবৈধ ছয়টি সিল, একটি কম্পিউটার, একটি মুঠোফোনসহ ব্যবসায়ী সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে সাংবাদিক কার্ড ম্যানুয়ালি দেওয়ার সিদ্ধান্ত ইসির

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলেই গ্রেফতার

দুই পর্বে ইজতেমা করবেন জুবায়েরপন্থীরা

স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণ: জাবি ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

অক্টোবরে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

স্থানীয় সরকার প্রতিনিধিদের সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯ দিনে এলো ১৫ হাজার কোটি টাকা রেমিট্যান্স

রাষ্ট্রপতির পদত্যাগ দাবির বিক্ষোভে ২৫ পুলিশ সদস্য আহত: ডিএমপি

চবিতে ছাত্রীকে যৌন নিপীড়ন দুই ছাত্রলীগ কর্মীসহ আটক ৪, ছাত্রীর মুঠোফোন উদ্ধার: র‍্যাব

চবিতে ছাত্রীকে যৌন নিপীড়ন দুই ছাত্রলীগ কর্মীসহ আটক ৪, ছাত্রীর মুঠোফোন উদ্ধার: র‍্যাব

সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক