Wednesday , 23 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

রাষ্ট্রপতির পদত্যাগ দাবির বিক্ষোভে ২৫ পুলিশ সদস্য আহত: ডিএমপি

প্রতিবেদক
Newsdesk
October 23, 2024 7:34 pm


নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভের ঘটনায় বিক্ষোভকারীদের হামলায় ২৫ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৩ অক্টোবর) ডিএমপি এ তথ্য জানায়।

ডিএমপি সূত্রে জানা গেছে, আহত ২৫ জনের মধ্যে ৯ জনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়েছে। বঙ্গভবনের সামনে মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে দায়িত্বরত পুলিশের বেশিরভাগ সদস্যই কমবেশি ‘ইট-পাটকেলের আঘাত ও মারধরের’ শিকার হন।

এর আগে, রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মঙ্গলবার দুপুর থেকে বঙ্গভবনের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা পদত্যাগ করার জন্য রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। সন্ধ্যার পর আন্দোলনে উত্তেজনা বেড়ে যায়। একপর্যায়ে ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে ঢোকার চেষ্টা করেন আন্দোলনকারীরা। সেনাবাহিনী ও পুলিশ এ সময় বাধা দেয় তাদেরকে। বঙ্গভবনের সামনে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক সেনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অবস্থান করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়।

এ সময় শিক্ষার্থীসহ তিন জন আহত হন। পরে পুলিশের ওপর চড়াও হয় আন্দোলনকারীরা। তারা পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। গাড়িতে উঠে পুলিশকে লাঠি দিয়ে আঘাত করতেও দেখা যায়।

বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে বঙ্গভবন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট মোতায়েন রয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

‘আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রভাবশালী দেশের সংসদে বাংলাদেশকে ভুলভাবে তুলে ধরা হয়েছে’

ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে প্রয়োজন জনসম্পৃক্ততা ও সচেতনতা : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদের আগে শতভাগ বোনাসসহ আট দাবি বেসরকারি শিক্ষকদের

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখ লাখ মানুষ

ভারত ছিল বিজয়ের মিত্র, এর বেশি নয়: আসিফ নজরুল

চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের তীব্রতা

আদালত অবমাননার মামলা : শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড

বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে তালগোল

বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে তালগোল

ট্রাফিক সার্জেন্টের তৎপরতায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ