Wednesday , 28 February 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ওয়ানপ্লাস ওয়াচ ২: বাজারের সেরা স্মার্টওয়াচ

প্রতিবেদক
Newsdesk
February 28, 2024 1:39 pm

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস তাদের সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টওয়াচ বাজারে এনেছে। ওয়াচ ২ নামের এই ডিভাইস এক চার্জে টানা চার দিন চলবে। এতে ৩২ জিবি বিল্টইন স্টোরেজ রয়েছে।

স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ ইভেন্টে ওয়ানপ্লাস ওয়াচ ২ লঞ্চ করল প্রতিষ্ঠানটি। মার্চ থেকে এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে।

কোম্পানির দাবি, এটি ফুল চার্জে ১০০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। গুগলের নতুন ওয়ার ওএস ৪ অপারেটিং সিস্টেম মিলবে ওয়ানপ্লাস ওয়াচ ২ মডেলে।

ওয়ানপ্লাস ১২ সিরিজ স্মার্টফোনের ডিজাইন থেকে অনুপ্রাণিত ওয়ানপ্লাস ওয়াচ ২। মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারি স্ট্যান্ডার্ড স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এটির বডি। এতে পাবেন আইপি৬৮ রেটিং যা ওয়াটার রেসিস্ট্যান্ট এবং ধুলা-বালি থেকে রক্ষা করবে। ঘড়ির ডায়ালের ওজন ৪৯ গ্রাম এবং স্ট্র্যাপের ৮০ গ্রাম।

নতুন এই স্মার্টওয়াচে রয়েছে ১.৪৩ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে সঙ্গে ৪৬৬x৪৬৬ পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে। যা ৬০০ নিটস পিক ব্রাইটনেস দেয়। ওয়ানপ্লাস ওয়াচ ২ মডেলে পাবেন হাই-এন্ড কোয়ালকম স্ন্যাপড্রাগন ডব্লিউ ৫ প্রসেসর। কোম্পানির দাবি অনুযায়ী, এতে একাধিক শক্তিশালী কাজ করা যাবেন যেমন গুগল ম্যাপস হ্যান্ডলিং।

সর্বোচ্চ ২ জিবি ব়্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ পাবেন ডিভাইসটিতে।

তবে এই সব কিছুর থেকে ঘড়ির মূল আকর্ষণ এটির ব্যাটারি ব্যাকআপ। ওয়ানপ্লাসের দাবি অনুযায়ী, ফুল চার্জে ১০০ ঘণ্টা অর্থাৎ ৪ দিন ৪ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ঘড়িতে। ওয়ানপ্লাস ওয়াচ ২-তে পাবেন ৫০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ৭.৫ ওয়াটের ভোক ফাস্ট চার্জার। যা ফুল চার্জ করতে সময় নেবে ৬০ মিনিট।

৩০ হাজার টাকার মধ্যে ডিভাইস কিনতে পারবেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল

বিদেশ যাওয়ার পথে সাবেক ডিএমপি কমিশনারকে আটকে দিলো পুলিশ

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে: ইসি মাছউদ

পল্লী বিদ্যুতের ভুতুড়ে কাণ্ড! বাসাবাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা

মুক্তিপণসহ আটক আরএমপির ৫ পুলিশ বরখাস্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয় তিন শিক্ষার্থীকে দফায় দফায় পেটালেন সালাহউদ্দিন আম্মান ও শিবির কর্মীরা

শিশু নিছামনিকে ধর্ষণ-হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড

মব জাস্টিসসহ অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা নজরদারিতে রয়েছে : তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগকে ফেলতে গিয়ে বিএনপিই খাদে পড়েছে

কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ইয়াবাসহ আটক স্বামী