Tuesday , 23 December 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে, প্রজ্ঞাপন জারি

প্রতিবেদক
Newsdesk
December 23, 2025 6:45 pm

নিজস্ব প্রতিবেদক : 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি দশম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত ১৫ ডিসেম্বর থেকে দশম গ্রেডে বেতন-ভাতা পাবেন শিক্ষকরা।

প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়ে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদ্যমান বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বর্তমান গ্রেড ১১ (স্কেল ১২৫০০-৩০২৩০) থেকে দশম গ্রেড (স্কেল ১৬০০০-৩৮৬৪০) (গেজেটেড কর্মকর্তা)-এ উন্নীত করা হলো।

শিক্ষকরা জানান, নভেম্বর মাসের বেতন-ভাতা ১১তম গ্রেড শিক্ষকরা উত্তোলন করেছেন। ১৫ ডিসেম্বর থেকে প্রাপ্য নতুন গেডের বেতন পরবর্তী মাসে জানুয়ারিতে যুক্ত হবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর প্রধান শিক্ষকদের দাবি আদায় হলো। তবে সহকারী শিক্ষকরা ১১তম বা ১২তম গ্রেডের দাবি আদায় করতে পারেননি। সর্বশেষ তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের কারণে ডিসেম্বরের আন্দোলন কর্মসূচি স্থগিত করেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

এস আলমের গাড়ি সরিয়ে বহিষ্কার তিন বিএনপি নেতাকে ফেরানো হলো দলে

সেন্টমার্টিনে স্থানীয় জনগণকেন্দ্রিক পর্যটন করার পরিকল্পনা আছে: পরিবেশ উপদেষ্টা

বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল থেকে শুরু

নির্বাচনে ২৪১ আসনে প্রতিদ্বন্দ্বিতাই হয়নি : টিআইবি

বেনজীরের সাভানা পার্কের নিয়ন্ত্রণ নিল জেলা প্রশাসন

হত্যার চেষ্টা মামলা: আদালতে জামিননামা দাখিল করলেন জামায়াতের এমপি নজরুল

রাজধানীতে সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লব গ্রেফতার

ধলেশ্বরী টোলপ্লাজায় বাসে আগুন, আহত ৩