Sunday , 27 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

জিল্লুর হত্যা মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
October 27, 2024 5:57 pm


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. জিল্লুর রহমান শেখ হত্যা মামলায় ঢাকা মহানগর উত্তরের কৃষক লীগের সহসভাপতি মো. দেলোয়ার হোসেন (৫৮) কে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বাড্ডা থানা এলাকার ডিআইটি প্রজেক্ট ৮ নং রোডের নিজ দোকান হতে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্র জানায়, গত ১৮ জুলাই বেলা দুইটার দিকে বাড্ডা থানার ব্রাক ইউনিভার্সিটি সড়কে আরও অনেক ছাত্র-জনতার সাথে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল জিল্লুর। এসময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে জিল্লুর গুরুতর আহত হয়। আহত জিল্লুরকে স্থানীয় নাগরিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর বাদী আহম্মদ হোসেন লিটন নামের একজন সচেতন নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে বাড্ডা থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

থানা সূত্র জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় জিল্লুর হত্যা মামলার আসামি ঢাকা মহানগর উত্তরের কৃষক লীগের সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন (৫৮) কে গ্রেফতার করা হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ওখানে মধু আছে, চুষলেই মজা লাগে: জামায়াত আমির

জার্মানিতে ক্রিসমাস মার্কেটে হামলায় সৌদি নাগরিক গ্রেপ্তার

খুঁজে খুঁজে সবাইকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক দুই আইজিপি রিমান্ডে : নিজেকে নির্দোষ দাবি শহীদুলের, চুপ ছিলেন মামুন

কক্সবাজারে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৪

কক্সবাজারে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৪

বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা জুলাই অনুষ্ঠান বর্জন করেছেন

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা

তিন নেতা এক হলে সপ্তাহের মধ্যে সরকার পতন অনিবার্য: কর্নেল অলি

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের তথ্য গুজব: প্রতিমন্ত্রী

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের তথ্য গুজব: প্রতিমন্ত্রী