Thursday , 7 December 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বিমানবন্দরে সাড়ে চার কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্ধ, যাত্রী আটক

প্রতিবেদক
Newsdesk
December 7, 2023 6:18 pm


নিজস্ব প্রতিবেদক :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে চার কোটি টাকা মূল্যের পাঁচ কেজি ৬৮৪ গ্রাম ওজনের স্বর্ণ জব্ধ করা হয়েছে। এ ঘটনায় ইউএস বাংলা এয়ারলাইন্সের এক যাত্রীকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইউএস-বাংলার (বিএস ৩৪২) ফ্লাইটে অভিযান চালিয়ে এই স্বর্ণের চালান জব্ধ করে শুল্ক গোয়েন্দা বিভাগ।

এয়ারলাইন্স বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে সন্দেহভাজন যাত্রী মোঃ ফজলে রাব্বীকে চিহ্নিত করে তাকে জিজ্ঞাসাবাদ করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। তার দেয়া তথ্য মতে বিমানের আসন নং-৩২এফ ও ৩১এফ’র নীচে রক্ষিত লাইফ ভেস্টের ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি বান্ডেল উদ্ধার করেন গোয়েন্দারা।

উদ্ধারকৃত উক্ত দুটি বান্ডেল গ্রীন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে তাতে ৪৮ পিস স্বর্ণবার পাওয়া যায় এবং যাত্রীর কাছে আরও ১টি স্বর্ণবার পাওয়া যায়।

উদ্ধারকৃত ৪৯টি স্বর্ণের বারের মোট ওজন ৫ কেজি ৬৮৪ গ্রাম। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৪১ লাখ টাকা।

আটককৃত স্বর্ণবারগুলো কাস্টম হাউসের শুল্ক গুদামে জমা প্রদানের কার্যক্রম এবং বিমানবন্দর থানায় ফৌজদারী মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্ট সি শিফটের কর্মকর্তা-কর্মচারীদের তৎপরতায় এই বৃহৎ স্বর্ণ চোরাচালানটি রোধ করা সম্ভব হয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ