Tuesday , 15 July 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডে অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
July 15, 2025 6:23 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ নিয়ে এই হত্যা মামলায় গ্রেপ্তার করা হলো মোট আটজনকে।

সোমবার (১৪ জুলাই) দিনগত রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিটফোর্ডের ওই ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওতে ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে সোহাগের মৃত্যু নিশ্চিত করা চারজনের একজন এই নান্নু।

একই হত্যা মামলায় গত ১৩ জুলাই সকালে রাজধানী ঢাকা ও নেত্রকোণা থেকে সজীব ও রাজীব নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে সোহাগকে কুপিয়ে এবং ইটের টুকরা দিয়ে থেতলে হত্যা করে সন্ত্রাসীরা। দু’দিন পর এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়। প্রাথমিকভাবে চাঁদাবাজিকে হত্যার কারণ হিসেবে মনে করেছে স্থানীয়রা।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি

ঢাকার যানজট নিরসনে একগুচ্ছ পরিকল্পনা, এপ্রিলেই পরিবর্তনের লক্ষ্য

অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী কালাকানুন বাতিলের দাবি সাংবাদিক নেতৃবৃন্দের

জুলাই চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

এ বছরই লিভারপুলে সালাহর শেষ বছর

ভারত-পাকিস্তানের মধ্যে আবারও গোলাগুলি

প্রভাবশালীদের দখলে মাগুরার ৪০০ বছরের ঐতিহ্যবাহী রামসাগর খাল

মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন

নারায়ণগঞ্জ সাত খুনের আসামিদের রায় কার্যকরের দাবিতে আইনজীবীদের মানববন্ধন