Monday , 23 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৯৩ ছিনতাইকারী গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
December 23, 2024 5:36 pm

নিজস্ব প্রতিবেদক :

৯৩ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ।

এর মধ্যে সবচেয়ে বেশি ছিনতাইকারী গ্রেফতার হয়েছে লালবাগ এলাকা থেকে ২৬ জন ও তেজগাঁও বিভাগ এলাকা থেকে ১৯ জন। গুলশান বিভাগ এলাকা থেকেও চার ছিনতাইকারী গ্রেফতার হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোড ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, ঢাকার ছিনতাইপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে কারা ছিনতাই করে তাদের চিহ্নিত করছি। তাদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। ফুট পেট্রোল, গাড়ি পেট্রোল এবং মোটরসাইকেল পেট্রোল অব্যাহত রয়েছে। এখন শীতের রাত, গভীর রাতেও ছিনতাই হচ্ছে। বিশেষ করে দূরপাল্লার যেসব গাড়ি ঢাকায় আসছে সেসব গাড়ির যাত্রীদের থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

মোবাইল পেট্রোগুলো যেন ঠিকঠাক কাজ করে এজন্য পুলিশের প্রত্যেক বিভাগের ডিসি, এডিসি ও এসিকে নজরদারি করার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেক রাতে তারা গাড়ি নিয়ে মুভে থাকছে এবং তদারকি করছে। এছাড়া ডিএমপি কন্ট্রোল রুম থেকে ওয়ারলেসে পেট্রোগুলোর লোকেশন নেওয়া হচ্ছে এবং তারা সজাগ আছে কি না সেটিও তদারকি করা হচ্ছে।

যারা এসব ছিনতাইয়ের কাজে অভ্যস্ত তাদের আদালতে প্রেরণ করলে তারা অতি সহজেই জামিনে বের হয়ে আসছে এবং আবার ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। ঢাকা মহানগরীতে ২ কোটির মতো মানুষের বসবাস। তাদের নিরাপত্তার কথা ভেবে এসব ছিনতাইকারী যেন সহজে জামিন না পায় এজন্য আদালত বা সংশ্লিষ্টদের অনুরোধ করেন ডিএমপির এই কর্মকর্তা।

অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ডিএমপির রমনা বিভাগ এলাকা থেকে ৮ জন, মতিঝিল বিভাগ এলাকা থেকে ১৪ জন, লালবাগ বিভাগ এলাকা থেকে ২৬ জন, ওয়ারী বিভাগ এলাকা থেকে ১০ জন, তেজগাঁও বিভাগ এলাকা থেকে ১৯ জন, মিরপুর বিভাগ এলাকা থেকে ৪ জন, উত্তরা বিভাগ এলাকা থেকে ৮ জন ও গুলশান বিভাগ এলাকা থেকে ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় রোববার বিকেলে ছিনতাইয়ের ঘটনায় আল-আমিন (২৫), মো. ফয়সাল হোসেন (২০), মো. রবিন হোসেন (২৫) ও মো. ইমন হোসেনকে (২০) গ্রেফতার করে মোহাম্মদপুর থানার একটি দল।

আগারগাঁওয়ের ফুল মার্কেট সংলগ্ন এলাকায় রোববার সন্ধ্যায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনটি চাকুসহ চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- জুয়েল (২২), মনির (৩৫), ইমান (২২) ও আশিক (২৫)।

এছাড়াও রাতে আদাবর থানার মোবাইল টিম তিনটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মোট পাঁচজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করে।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

পদ্মা সেতুর ৪ বছর : টোল আদায় প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা

ইসলামী ব্যাংক ধ্বংস করেছে হাসিনা পরিবার: জামায়াত আমির

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার পর ‘বন্দুকযুদ্ধ’: ট্রাইব্যুনালে টিপু হাওলাদারের স্ত্রীর সাক্ষ্য

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

উত্তরায় খেলা দেখে ফেরার পথে বাসচাপায় ২ সাংবাদিক নিহত

খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল

ভোটার হতে প্রায় ৫৪ হাজার প্রবাসীর আবেদন

জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত

অপরাধীদের দমনে পুলিশকে রাজনৈতিক চাপের মুখে পড়তে হবে না: ভূমিমন্ত্রী