Thursday , 7 August 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

শাহজালালে সোয়া ৮ কেজি সোনা উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
August 7, 2025 8:40 pm

নিজস্ব প্রতিবেদক :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮.১২০ কেজি ওজনের ৭০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা সোনার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কাতারের দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৬ ফ্লাইটের কার্গো হোল্ডে অভিযান চালানো হয়। কালো স্কচটেপ দিয়ে মোড়ানো কাপড়ের ভেতরে লুকানো ছিল এই বিপুল পরিমাণ সোনা। বিমানটির সামনের কার্গো অংশে এগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

এই অভিযানে নেতৃত্ব দেন কাস্টমসের যুগ্ম কমিশনার নাজমুন নাহার কায়সার ও সহকারী কমিশনার এস এম সরাফত হোসেন।

ঢাকা কাস্টমসের কমিশনার মুহম্মদ জাকির হোসেন জানান, বাংলাদেশ কাস্টমস দেশীয় অর্থনীতিকে সুরক্ষিত রাখতে, বৈদেশিক মুদ্রা পাচার ও চোরাচালান রোধে সর্বদা সচেষ্ট। ভবিষ্যতেও কাস্টমসের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, উদ্ধার করা সোনা যথাযথ প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে।

এই ঘটনায় কাস্টমস আইন ২০২৩ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। কীভাবে বিমানটির কার্গো হোল্ডে এত পরিমাণ সোনা পৌঁছালো এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বিশ্বে আজও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড : আগুন নিয়ন্ত্রণে সেনা-বিজিবি-ফায়ার সার্ভিস

পাঁচ সাংবাদিককে তালাবদ্ধ রেখে জেলে পাঠানোর হুমকি, সেই এসিল‌্যান্ড প্রত‌্যাহার

কংস নদে অবৈধ বালু উত্তোলন: প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ এলাকাবাসীর 

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, সড়ক-রেলপথ অবরোধের হুঁশিয়ারি

কক্সবাজারে ২৪ ঘণ্টায় ৪০১ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে অভূতপূর্ব সাড়া

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকী

এইচ বি এম ইকবালের কার্যালয়ে দুদকের অভিযান, সিলগালা

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় সব আসামি গ্রেপ্তার