সোমবার , ৩ মার্চ ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৩, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৩ মার্চ) দুপুরে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি বলছে, অনুমোদনহীন গরু আমদানি ও প্রতারণার মামলায় ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

গত বছর কোরবানির ঈদে ইমরানের সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় (প্রাথমিক দর) ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন তৎকালীন এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। এর পর আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো।

বাংলাদেশে নিষিদ্ধ ব্রাহমা জাতের ১৮টি গরু আমদানি করেছিল সাদিক অ্যাগ্রো। কাস্টমস বিভাগ বিমানবন্দরে সেই গরু জব্দ করে। প্রাণিসম্পদ অধিদপ্তর অবশ্য কৌশলে সেই গরু সাদিক অ্যাগ্রোকেই দিয়েছিল।

গত জুলাই মাসে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের ছয় কর্মকর্তাকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জুস মেশিনে মিলল ১৫ কেজি ৯১৫ গ্রাম স্বর্ণ, যাত্রী আটক

৫ বছরে সম্পদের পাহাড়: কুষ্টিয়ার সাবেক এমপি সরওয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

‘মবে’ জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক: মুখপাত্র

পাংশায় বাঁশঝাড়ে মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১, ক্ষতিগ্রস্ত ৫৮ লাখ মানুষ

রোজায় বাজারে কারসাজি করলে কঠোর ব্যবস্থা : অর্থমন্ত্রী

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি ২৬ আগস্ট

‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলা হবে’

আগামীকাল থেকে মেট্রোরেলের টিকিটে বসছে ট্যাক্স