Friday , 9 February 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

পাংশায় বাঁশঝাড়ে মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ

প্রতিবেদক
Newsdesk
February 9, 2024 7:24 pm


রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর পাংশায় বাঁশঝাড় থেকে রোজিনা আক্তার ওরফে আরজিনা (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গৃহবধূর বসতঘরের পাশের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রোজিনা উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের দুবাই প্রবাসী লিটন হোসেনের স্ত্রী।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, উত্তর পাট্টা গ্রামের নিজ বসতঘরের পাশের বাঁশঝাড়ের মধ্যে গৃহবধূ রোজিনার মরদেহ পরে থাকতে দেখে থানায় খবর দেয় গ্রাম পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

ওসি আরও জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত