Monday , 16 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

ইরান-ইসরায়েল সংঘাত পোশাকশিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি

প্রতিবেদক
Newsdesk
June 16, 2025 10:34 pm

নিজস্ব প্রতিবেদক :

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত এবং যুদ্ধাবস্থা শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বের অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পেও চ্যালেঞ্জ তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

সোমবার (১৬ জুন) বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, “ইরান-ইসরায়েল সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে। তেলের দাম বাড়লে উৎপাদন ও পরিবহন খরচ বাড়বে, যার প্রভাব সরাসরি পড়বে আমাদের পোশাকশিল্পে। ক্রেতারাও তাদের ক্রয়াদেশ নিয়ে আরও সতর্ক হয়ে পড়তে পারেন।”

তিনি আরও বলেন, “পোশাকশিল্প এমনিতেই নানা ধরনের বৈশ্বিক ও অভ্যন্তরীণ চাপে রয়েছে। এর মধ্যে নতুন করে এমন যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়া শিল্পটির জন্য আরও অনিশ্চয়তা তৈরি করছে।”

অনুষ্ঠানে বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতির হাতে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রতি অত্যন্ত সংবেদনশীল। বিশেষ করে ইউরোপ ও আমেরিকান বাজারে পোশাক রপ্তানির ওপর যুদ্ধ বা অর্থনৈতিক অস্থিরতা সরাসরি প্রভাব ফেলে।

সর্বশেষ - রাজনীতি