Thursday , 29 August 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

এক্সিম ব্যাংকের পর্ষদ পুনর্গঠন, বাদ নজরুল ইসলাম

প্রতিবেদক
Newsdesk
August 29, 2024 8:27 pm

নিজস্ব প্রতিবেদক :

বেসরকারি এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেয়া হয়েছে চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে। নতুন করে ব্যাংকটিতে তিনজন শেয়ারধারী পরিচালক ও দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এক আদেশে ব্যাংকটির পর্ষদ বাতিল করে। এ বিষয়ে এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের আদেশে বলা হয়েছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিতের জন্য জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ বা এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হলো।

২০০৭ সাল থেকে ব্যাংকটির চেয়ারম্যান পদে ছিলেন নজরুল ইসলাম মজুমদার। একইসাথে তিনি প্রায় দেড় দশক ধরে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতির দায়িত্বে রয়েছেন।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এক্সিম ব্যাংকের পুরোনো পর্ষদ ভেঙে নতুন করে যাদের নিয়োগ দেয়া হয়েছে, তারা হলেন শেয়ারধারী পরিচালক মো: নুরুল আমিন, নজরুল ইসলাম স্বপন ও অঞ্জন কুমার সাহা।

এছাড়া স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম ও সনদধারী হিসাববিদ খন্দকার মামুনকে।

নতুন নিয়োগ পাওয়া পাঁচ পরিচালকের মধ্য থেকে ব্যাংকটির চেয়ারম্যান নিযুক্ত হবেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

যুব উন্নয়নের প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৫

সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট তিতুমীরের শিক্ষার্থীরা, অবরোধ স্থগিত

সৌদি আরবের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

রাজধানীতে ৬৩৭২ পরিত্যক্ত বাড়ি, সবচেয়ে বেশি মিরপুরে

জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত

আগামী সরকারের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: সিপিডি

ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান নজরুল গ্রেপ্তার

নতুন নতুন অপরাধ মোকাবেলায় পুলিশ বাহিনীকে প্রস্তুতি নিতে হবে : প্রধানমন্ত্রী

স্বেচ্ছায় নাম প্রত্যাহার করলে ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি নয়: মুক্তিযুদ্ধ উপদেষ্টা