Monday , 10 March 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

এবার ঈদে নতুন নোট বিতরণ হচ্ছে না

প্রতিবেদক
Newsdesk
March 10, 2025 8:46 pm

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজারে নতুন নোট বিতরণ করবে না ব্যাংকগুলো। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ব্যাংকগুলোকে এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।

বিভিন্ন ব্যাংকে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার জন্য পরামর্শ দেওয়া হলো। পাশাপাশি ব্যাংকের শাখায় যে নতুন নোট গচ্ছিত রয়েছে, তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করার জন্য বলা হলো। চিঠিতে পুনঃপ্রচলনযোগ্য নোট দ্বারা সকল নগদ লেনদেন কার্যক্রম সম্পাদনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও নতুন নোট পাবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে কেন্দ্রীয় ব্যাংক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন টাকা পাওয়া যাবে ১৯ মার্চ থেকে। এবার ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট দেওয়া হবে। নতুন নোট বিনিময় হওয়ার কথা ছিল বাংলাদেশ ব্যাংক ও কয়েকটি ব্যাংকের শাখার মাধ্যমে। ২৫ মার্চ পর্যন্ত জনসাধারণ ও গ্রাহকদের মধ্যে নতুন নোট বিনিময়ের পরিকল্পনা ছিল। এর মধ্যে নতুন নোট বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ, ইউপি প্যানেল চেয়ারম্যান অপসারণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলের আসন বরাদ্দ দেয় ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলের আসন বরাদ্দ দেয় ছাত্রলীগ

দুদকের মামলায় কলিমুল্লাহ কারাগারে

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

স্ত্রী-সন্তানসহ সাবের হোসেন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে র‍্যাবের ২৮১ টহল দল মোতায়েন

একটি দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে : সালাহউদ্দিন আহমদ

চীনের কাছে পঞ্চাশ বছরের পানি ব্যবস্থাপনার মাস্টারপ্ল্যান চেয়েছে বাংলাদেশ

১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ