Monday , 2 June 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

খাদ্য মন্ত্রণালয়ের জন্য ৮ হাজার ৩৮ কোটি টাকা

প্রতিবেদক
Newsdesk
June 2, 2025 7:13 pm

নিজস্ব প্রতিবেদক

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে খাদ্য মন্ত্রণালয়ের জন্য ৮ হাজার ৩৮ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে—যা গত অর্থবছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল ৫ হাজার ৩৩৮ কোটি টাকা।

সোমবার জাতীয় বাজেট উপস্থাপনকালে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ প্রস্তাব ঘোষণা করেন।

খাদ্য নিরাপত্তায় জোর

অর্থ উপদেষ্টা বলেন, “দারিদ্র্য বিমোচন ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু রয়েছে।” বর্তমানে সারাদেশে ১ হাজার ৯০১টি কেন্দ্রে ওএমএস কার্যক্রম পরিচালিত হচ্ছে। চা বাগানের তালিকাভুক্ত শ্রমিকদের প্রতিকেজি ১৯ টাকা দরে গম সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও জানান, ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (VWB) কর্মসূচির আওতায় দেশের ১০ লাখ ৪০ হাজার দরিদ্র নারীকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

গুদাম ও ব্যবস্থাপনায় আধুনিকায়ন

আগামী অর্থবছরে খাদ্য গুদামের ধারণক্ষমতা ৩৭ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, খাদ্যশস্য ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে নেওয়া হচ্ছে আধুনিকায়ন কর্মসূচি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

উপজেলা চেয়ারম্যান পদে জামানত এক লাখ টাকা করার সিদ্ধান্ত

নিয়োগ জালিয়াতি: লিয়াকত আলী লাকীসহ শিল্পকলার ২৪ জনের বিরুদ্ধে মামলা

ফিলিস্তিনের পতাকা ও ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান, সিঙ্গাপুরে নিষিদ্ধ ম্যাসিভ অ্যাটাক

‘সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ নেই’

২৫০ জন এসআইকে অব্যাহতি

৫ আগস্ট সরকা‌রি ছু‌টি ঘোষণার প্রাথ‌মিক সিদ্ধান্ত: সংস্কৃ‌তি উপ‌দেষ্টা

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুকরণীয় রাজনীতিবিদ: পররাষ্ট্রমন্ত্রী

জরুরি অবস্থা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : স্বরাষ্ট্র সচিব

আদালতে আমুর আইনজীবীকে মারধর

আধুনিক অর্থনীতিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অবদান রাখছেন : প্রধান উপদেষ্টা